২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য আটক

received_1815953835329516
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের রুহুল­ার ডেইল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ, ৩টি কার্তুজের খোসা, ৩টি ছোরা, ৪টি মুখোশ, ৫টি লোহার রড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ধর্ষ ডাকাত সৈয়দ হোসেন মাটি ও কলিমুল­া কলি তার সহযোগিদের নিয়ে খুরুশকুল রুহুল­ার ডেইলের দক্ষিণে রাজেন্দ্র মেম্বারের ঘোনা সংলগ্ন পাহাড়ের উপরের আস্তানায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহিমের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় শফিক, সোহেল, দেলোয়ার, মান্নান ও দিদার নামে ডাতাকদলের ৫ সদস্যকে আটক করা হয়।

ডাকাত সর্দার মাটি ও কলি পাহাড় বেয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ডাকাতের আস্তানা তল্লাশি করে দুটি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ, ৩টি কার্তুজের খোসা, ৩টি ছোরা, ৪টি মুখোশ, ৫টি লোহার রড উদ্ধার করেছে।

এএসপি রেজাউল করিম আরো জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ডাকাত কলিমুল­া কলি ও সৈয়দ হোসেন মাটিকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।