৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে অপহৃত কলেজ ছাত্র উদ্ধার, আটক ১

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারে টেকনাফে র‌্যাবের অভিযানে অপহৃত মো. লুৎফর রহমান কাজলকে(১৮) উদ্ধার করা হয়েছে।  আটক করা হয়েছে অপহরণকারী চক্রের সদস্য মোঃ নুরুল আলমকে (২৮)।

উদ্ধারকৃত কাজল উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির মোহাম্মদ শফির বিল এলাকার দুদু মিয়ার ছেলে। আর অপহরণকারী টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।

র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পে ইনর্চাজ মেজর মো. মেহেদী হাসান বলেন, গত শুক্রবার সন্ধায় তারই নেতৃত্বে র‌্যাবের একটি দল টেকনাফের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়। এ সময় অপহরণকারী চক্রের সদস্যরা ভিকটিমসহ মুক্তিপণের টাকা আদায় করতে আসলে র‌্যাব সদস্যরা আবুল আলম ডাকাত দলের সক্রীয় সদস্য মোঃ নুরুল আলমকে আটক করে এবং ভিকটিম মো. লুৎফর রহমান কাজলকে উদ্ধার করতে সক্ষম হয়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য অপহরণকারীরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে অপহরণকারী নুরুল আলম জানায়, অপহৃতের কলেজবন্ধু মো. তারেক গত বৃহস্পতিবার কলেজ শেষে ভিকটিমকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে উঠায়। পরবর্তীতে তারেকসহ অন্যান্য সহযোগী ও হ্নীলা রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার মো. রমিজ মিয়া এবং মো. সুমন মিয়া কাজলকে মাইক্রোবাসে উঠিয়ে হাত-মুখ বেধে ফেলে রাখে।

র‌্যাব জানায়, গত ২ নভেম্বর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউপির মোহাম্মদ শফির বিল এলাকার মো. নুর হোছন বুলু তার ছেলের অপহরণের বিষয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, অপহরণকারীরা মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় গলা কেটে হত্যার হুমকি দেয় তারা। পরে অপহৃতের পরিবার কোন উপায় না পেয়ে উখিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরিসহ কক্সবাজার র‌্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দাদের তৎপরতায় অপরহণকারীরা মুক্তিপণের টাকা সংগ্রহে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় আসার খবরে র‌্যাব সেখানে অবস্থান নিয়ে অপহৃতকে উদ্ধার করে।

আটক অপহরনকারী এবং উদ্ধারকৃতকে ভিকটিমকে কক্সবাজার সদর থানায় হন্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।