১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজারে অংকুর দাশ স্মৃতি সংসদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

কক্সবাজারের মেধাবী ছাত্র অংকুর দাশের আত্নার শান্তি কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) বিকেলে অংকুর দাশ স্মৃতি সংসদের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরন করা হয়।
অংকুর দাশ স্মৃতি সংসদের আহবায়ক গীতা শিক্ষক নারায়ন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার  পৌরসভার কাউন্সিলর রাজ বিহারী দাশ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, কক্সবাজার চেম্বারের পরিচালক উদয় শংকর পাল মিঠু, সমাজ সেবক বিপুল সেন, জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সহ সভাপতি ডা: চন্দন কান্তি দাশ, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক জনি ধর, পুরহিতরত্ন মাস্টার জগদীশ শর্মা, অংকুর দাশ স্মৃতি সংসদের সদস্য সচিব সেবক পাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর দাশের পিতা ও সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম।
বক্তারা বলেন-অংকুর দাশ ছিলেন একজন মেধাবী ছাত্র। শুধু লেখাপড়ায় নয়, ক্রীড়া ও ধর্মীয় ক্ষেত্রেও অল্প বয়সেই তার অবদান ছিল বেশি। তাই অংকুর দাশ আগামী প্রজন্মের কাছে মাঝে অনুকরণীয় হয়ে থাকবে।পরে শীতার্তের মাঝে কম্বল বিতরন করা হয়।
উল্লেখ্য গত বছরের ২ নভেম্বর ইহলোকের মায়া ত্যাগ করে বৈকুন্ঠধাম প্রাপ্ত হন অংকুর দাশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।