মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারের সাইদুল ‘র‍্যাব-১১’ এর শ্রেষ্ঠ কন্সটেবল নির্বাচিত

শেয়ার করুন

কক্সবাজারের কৃতি সন্তান সাইদুল ইসলাম ‘র‍্যাব-১১’ এর শ্রেষ্ঠ কন্সটেবল নির্বাচিত হয়েছেন।গত ২৫ তারিখ(রবিবার) র‍্যাবের নারায়নগঞ্জ দরবার হলে র‍্যাবের সিও লেফটেন্যান্ট শমসের উদ্দিন পিএসসি তার হাতে শ্রেষ্ঠ কন্সটেবল(অভিযানিক)পুরষ্কার তুলে দেন।

শ্রষ্ঠ কন্সটেবল নির্বাচিত হওয়ার পরে এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সাঈদুলের আরো উত্তোরোত্তর সফলতা কামনা করেন। এলাকাবাসী জানান,সাইদুল ছোটবেলা থেকে খুব অমায়িক ছিল,সে এলাকার গর্ব।

সাইদুল ইসলাম ২০১২ সালে বাংলাদেশ পুলিশ এবং ২০১৯ সালে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন(র‍্যাব)-এ যোগদান করেন।যোগদানের পর থেকেই সাইদুল ইসলাম অপরাধ নির্মুল অভিযানে সততা এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

মোঃসাইদুল ইসলাম,কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা এবং কক্সবাজার সরকারী কলেজের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হক চৌধুরীর ছেলে ।সন্তানের এমন সফলতায় পিতা মাহমুদুল হক চৌধুরী উচ্ছ্বাস এবং গর্বের সাথে বলেন,সাঈদুলকে ছোটবেলা থেকে সাহসিকতা,সততা এবং দেশপ্রেমের শিক্ষাই দিয়েছি।আমার সন্তান আমার শিক্ষা রক্ষা করেছে।আমি আমার সন্তানকে নিয়ে গর্বিত।

শ্রেষ্ঠ কন্সটেবল নির্বাচিত হওয়ার পরে সাইদুল ইসলাম জানান,”দেশের শান্তি,শৃঙ্খলা রক্ষায় সততার সাথে সবসময় নিয়োজিত ছিলাম এবং আগামীতেও নিয়োজিত থাকব।এই পুরষ্কার আমাকে দায়িত্বশীলতায় অনুপ্রাণিত করেছে।”

মোঃসাইদুল ইসলাম ২০০৯ সালে খরুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি,২০১১ সালে কক্সবাজার সিটি কলেজ থেকে এইচ.এস.সি এবং ২০১৯ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে ডিগ্রী পাস করেন।

শেয়ার করুন