২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজারের সাংবাদিকবৃন্দের সাথে কউকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের সাংবাদিকবৃন্দের সাথে গতকাল ১৩ জানুয়ারী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান বিভিন্ন প্রকল্প বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ।

তিনি বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হতে অদ্যাবধি বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে। এছাড়া কিছু প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। কক্সবাজার শহরের ৩টি পুকুরের সৌন্দর্য বর্ধন এবং প্রধান সড়ক সংস্কারসহ প্রশস্তকরণ প্রকল্প ২টি একই সময়ে গ্রহণ করা হয়। কিন্তু বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয়, প্রশাসনিক জটিলতা ইত্যাদির কারণে শহরের প্রধান সড়কটি ১৬ জুলাই ২০১৯ তারিখ একনেক সভায় অনুমোদন লাভ করলেও অদ্যাবধি টেন্ডার প্রদান করা সম্ভব হয়নি। তাই ইতোপূর্বে জনগনের দুর্ভোগের কথা বিবেচনা করে ২ বার আপদকালীন সংস্কার কাজ করা হয় এবং আজকে থেকে আবারো সংস্কার কাজ করা হচ্ছে। তিনি আরো জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সব সময় আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তিনি এ ব্যাপারে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।