২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারের রামুতে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার, আটক ১

কক্সবাজারের রামু উপজেলায় ৫ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রামু উপজেলার চা বাগান এলাকায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী তার ছোট বোন ও এক বান্ধবীকে নিয়ে গতকাল শুক্রবার দুপুরে তার বাড়ি থেকে পার্শ্ববর্তী নাইকংছড়ি উপজেলায় বেড়াতে যায়। শুক্রবার সন্ধ্যায় নাইকংছড়ি থেকে সিএনজি অটোরিকশায় করে বাড়িতে ফেরার পথে রামু চা বাগান এলাকায় পৌছে ওই স্কুল ছাত্রীর বন্ধুর সাথে কথা বলছিল।

এ সময় ঘটনাস্থলে সাইফুল ও তার বন্ধু শাহেদ এসে শিশুটিকে পাশের পাহাড়ি খাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সিএনজিতে অবস্থানরতরা চিৎকার করায় লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ গতকাল শুক্রবার রাতে ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করেন এবং রাতেই অভিযান চালিয়ে ধর্ষক সাইফুল ইসলাম সোহেলকে আটক করে। সে জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহারিয়া পাড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।

তার অপর সহযোগী শাহেদকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এ ব্যপারে ভিকটিমের মা রাশেদাা বেগম বাদী হয়ে শনিবার সকালে রামু থানায় একটি মামলা করেছেন। -চ্যানেল আই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।