২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজারের রামুতে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের রামু উপজেলার হিমছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিচ ইয়াবা সহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৪ কোটি ৫০ লক্ষ টাকা প্রায়।

আটক মাদক কারবারী হচ্ছে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের বাসিন্দা মৃত নুরুচ্ছালামের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৪ ঘটিকার সময় র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হিমছড়ির সাহাত উসমান বিন আফনান (রাঃ) হেফজখানা পাড়ার জনৈক আবু তাহেরের মুদির দোকান সংলগ্ন মাদক ক্রয় বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালায় র‍্যাব। অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় র‍্যাবের একটি চৌকষ দল। তবে তার সাথে থাকা কয়েকজন অজ্ঞাত সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৯০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করে বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।