৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

কক্সবাজারের মেরিন ড্রাইভে ইয়াবাসহ ডিএনসির হাতে মিজান

কনক বড়ুয়াঃ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শত ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটককৃত মাদক পাচারকারী হচ্ছে, রামু উপজেলার রশিদ নগরের ৮নং ওয়ার্ড পানির ছড়া এলাকার মৃত মোজাহের আহাম্মদের পুত্র মোঃ মিজানুর রহমান(৩২)।

সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কলাতলী বেলী হ্যাচারী মোড় মেরিন ড্রাইভ রোডস্থ শফি ভাতঘর দোকানের সামনে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের একটি টিম। এসময় মোঃ মিজানুর রহমান নামক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় ডিএনসি। পরে তাকে তল্লাশী চালিয়ে ২ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।