১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজারের মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্ক থেকে পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার

সেলিম উদ্দীন,(ঈদগাঁও): চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কের গহিন জঙ্গল থেকে পরিত্যাক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুর আনুমানিক ২টায় জঙ্গল পরিস্কার করার সময় মেদাকচ্ছপিয়া বনবিট প্রহরী আবুল হাশেম রেইন কোট দিয়ে পেঁচানো অবস্থায় অস্ত্রটি দেখতে পেয়ে বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়াকে খবর দেন। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গহিন জঙ্গল থেকে একটি দেশীয় তৈরী কাটা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।
বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, ঐসময় তার লোকজন ন্যাশনাল পার্ক অফিসের একটু উত্তরে বাগান এলাকায় জঙ্গল পরিস্কার করছিলেন। একপর্যায়ে বন প্রহরী আবুল হাশেম রেইন কোড পেঁচানো অবস্থায় অস্ত্রটি দেখতে পায়। সাথে সাথে তাকে খবর দিলে তিনি অস্ত্রটি উদ্ধার করেন। পরে চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। থানা পুলিশের এস আই কামরুল ইসলাম ঘটনাস্থলে আসলে তাকে অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়।
বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার ধারনা, সঙ্গবদ্ধ কাঠ চোরের দল বন বিভাগের লোকজনের উপর হামলা চালানোর জন্য অস্ত্র মজুদ করেছেন। তিনি আরো জানান, এর পূর্বেও কাঠ চোরেরা ঐ এলাকা থেকে তার ব্যবহৃত ১৩৫ সিসির ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।