২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কক্সবাজারের ভারুয়াখালীতে ডাকাতি-অস্ত্রসহ ডাকাত গ্রেফতার


কক্সবাজার সদরের ভারুয়াখালীতে প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । এসময় ডাকাতের মারধরে প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয় । পরে জনতার সহায়তায় পুলিশ অস্ত্রসহ লুতু মিয়া প্রকাশ লুতু (৩০) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে । বৃহস্পতিবার দিবাগত রাতে ভারুয়াখালী ইউনিয়নের চৌচুলা মোরা নামক গ্রামে ডাকাতির ঘটনা ঘটে । জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে উক্ত এলাকার জুলু মিয়ার ছেলে প্রবাসী মহসীনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় । ঐসময় ডাকাতরা প্রবাসীর স্ত্রীকে বেদড়ক পিটিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় । পরদিন সকালে প্রতিবেশীরা ডাকাতির সংবাদ পেয়ে প্রবাসীর বাড়ীতে গেলে আহত প্রবাসী স্ত্রী একই এলাকার গুরা মিয়ার ছেলে ডাকাত লুতু মিয়া প্রকাশ লুতুকে চিনতে পেরেছে বলে লোকজন ও মেম্বার- চেয়ারম্যানকে জানায় । এতে এলাকাবাসী চিহ্নিত এ ডাকাতকে খুঁজতে থাকে । জনতার ধাওয়ায় উক্ত ডাকাত পার্শ্ববর্তী এক ঘরের পায়খানার ঠ্যাংকিতে লুকিয়ে থাকলে তাকে ঘেরাও করে পুলিশকে জানায় । ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:খায়রুজ্জমানের নির্দেশে পুলিশ ঠ্যাংক থেকে অস্ত্রসহ এ ডাকাতকে আটক করে । ভারুয়াখালী চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন । ঘটনাস্থলে যাওয়া এসআই দেবাশীষ সরকার দেশীয় তৈরী এলজি এবং ছুরিসহ উক্ত ডাকাতকে আটক করা হয়েছে বলে জানান। এদিকে সম্প্রতি এলাকার আইন শংখলার চরম অবনতি হয়েছে । এমন কোন দিন নেই, কোন না কোন স্থানে অপরাধ সংঘটন হচ্ছেনা ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।