৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডা.আবু বকর ছিদ্দিক এর ২য় মৃত্যুবার্ষিকী কাল

প্রেস বিজ্ঞপ্তি;

কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিক কক্সবাজার শহরের পুরাতন পান বাজার সড়কের স্থায়ী বাসিন্দা ছিলেন।

প্রবীণ চিকিৎসক ডা.আবু বকর ছিদ্দিকের ২য়মৃত্যুবার্ষিকী আগামীকাল ০৮ই জুন।
তিনি ১৯৩৭ সালে চকরিয়া উপজেলার কোনাখালী সিকদার বাড়ীর সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তাঁর পিতা ছিলেন বিশিষ্ট জমিদার মরহুম ফজল আহমেদ সিকদার।
তিনি একজন জেনারেল প্র্যাক্টিশনার ছিলেন। কক্সবাজারের স্বাধীনতা-পরবর্তী সময়কার চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন চিকিৎসক ছিলেন । তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হতে ১৯৭৫ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

কক্সবাজারের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু বকর ছিদ্দিক পুরাতন পানবাজার রোডে অবস্থিত শপিং মল ‘এ আর সেন্টার’ এর স্বত্ত্বাধিকারী এবং তিনি দীর্ঘদিন যাবত পুরাতন পানবাজার রোডস্থ নিজ বাসায় চেম্বার করে কক্সবাজারের মানুষকে নিরন্তর চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

আগামীকাল কোনাখালী সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ও কক্সবাজার পানবাজার রোড় এ আর সেন্টার শপিংমল নিজ বাসভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং কবর জেয়ারতের আয়োজন করা হবে।
প্রবীন চিকিৎসক ডা. আবু বকর ছিদ্দিককে মহান আল্লাতায়লা জান্নাতুল ফেরদৌস দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন মরহুমের মেঝ ছেলে কক্সবাজার চেম্বার অফ কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালক শিবলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।