মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারের প্রথম মহিলা ব্যারিষ্টার ফারজানা রশীদ বিমান বন্দরে সংবর্ধিত

শেয়ার করুন

a
কক্সবাজাররের প্রথম মহিলা ব্যারিষ্টার ফারজানা রশীদ কক্সবাজার বিমান বন্দরে সংবর্ধিত হয়েছেন। প্রতিভাধর নারী ব্যারিষ্টার হিসেবে ফারজানা রশীদ কক্সবাজার আসার খবরে তাকে দেখতে বিমান বন্দরে ছুঁটে যান কক্সবাজারের বিভিন্ন পেশাজীবী শ্রেণী মানুষ।  গতকাল ২১ মার্চ শনিবার সকাল ১১টায় ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করলে তাঁর মা-বাবা,আতœীয়-স্বজন,সাংবাদিক, কবি, আইনজীবী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভি,আই,পি লাউঞ্জে ফুলেরতোড়া দিয়ে তাঁকে বরণ করেন।
উল্লেখ্য, ব্যারিষ্টার ফারজানা রশীদ ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ‘দি অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন’ (খরহপড়ষহ’ং ওহহ) থেকে সম্মানজনক উপাধি ‘ব্যারিষ্টার-এট-ল’ ডিগ্রী অর্জন করেছেন।  গেল ১২ মার্চ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘লিংকন্স ইন’ থেকে তাঁকে এ সম্মানজনক ডিগ্রী প্রদান করা হয়। ব্যারিষ্টার ফারজানা মহেশখালী উপজেলার ছোট মহেশখালী গ্রামের ও কক্সবাজার জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহম্মদ আবদুর রশীদ অ্যাডভোকেট ও অবসরপ্রাপ্ত সরকারী প্রাথমিক স্কুল’র শিক্ষিকা কবি রোশনে আরা রশীদ-এর কনিষ্ঠ কন্যা। তিনি বিশিষ্ট ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেনের সহধর্মিনী। কক্সবাজার বিমানবন্দরে তাকে ফুলেল ভালবাসায় সিক্ত করেন, ব্যারিষ্টার ফারজানার গর্বিত পিতা অ্যাডভোকেট মুহম্মদ আবদুর রশীদ, রতœগর্বা মা কবি রোশনে আরা বেগম, মামা দিল মোহাম্মদ, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক ও কবি রুহুল কাদের বাবুল, অ্যাডভোকেট নেজামুল হক, অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট রাহমত উল্লাহ, বিশিষ্ট শিল্পপতি আবদুল্লাহ খাঁন, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি কবি আজাদ মনসুর, কবি আমিনুল হক আমিন, মোহাম্মদ তুহিন, নুর মোহাম্মদ মনির, আবদুল মান্নান, আবদুল মাজেদ প্রমূখ।

শেয়ার করুন