৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারের টেকনাফে বিদেশী মদ জব্দ, আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে টেকনাফ স্থলবন্দরে আসা বাণিজ্যিক জাহাজ থেকে এক বস্তা অবৈধ বিদেশি মদ জব্দ সহ দুজন কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের সদস্যরা। আটককৃতরা মাদক কারবারিরা হলো মিয়ানমারের নাগরিক পাইপুতুন (৩৭) ও টেকনাফ সদরের কেরুনতলী এলাকার মো. ইসলামের ছেলে মো. কামাল হোসেন (৩০)।

অভিযান পাওয়া বস্তায় ছিল বিপূল পরিমাণ বিদেশী বিয়ার ও হুইস্কিস। এসব মাদক সিজি ষ্টেশনে এনে গণনা করে ৮শ ৬৪ ক্যান বিয়ার এবং ৪৫ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কিও বোতল পাওয়া যায়।

এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্দামান্ড গোল্ড বিয়ার ও হুইস্কি ভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। এবং বানিজ্যিক জাহাজটি জব্দ সহ দুজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী, জব্দকৃত জাহাজ ও ফোন টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।