২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজারের টেকনাফে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফে বন্যহাতির আক্রমণে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে। মৃত রোহিঙ্গা নারী হচ্ছে টেকনাফের নতুন লেদা রোহিঙ্গা ক্যাম্পের প্রয়াত মমতাজের মেয়ে রাশিদা বেগম (৩০)।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে টেকনাফের আর্মড পুলিশ সদস্যরা।

কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম বলেন, ‘রাতে ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বন্যহাতির আঘাতে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প আর্মড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রকিবুল ইসলাম জানান, রাশিদা বেগম বাগানে কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। পরে পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা মনে হচ্ছে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘২০১৭ সালে ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর উখিয়ায় আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। পাহাড়ি এলাকার গাছপালা কেটে তারা গড়ে তুলেছে অসংখ্য ঝুপড়ি ঘর। এতে বাসস্থান ও খাবার সংকটে পড়ায় হাতির দল রাতে লোকালয়ে ঢুকে পড়ে। এতে প্রাণহানির সংখ্যাও বাড়ছে।’

উল্লেখ্য, এ পর্যন্ত গত তিন বছরে হাতির আক্রমণে ১৪ জন রোহিঙ্গাসহ ২২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।