১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারের খুটাখালীতে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত-১ : গুরুত্বর আহত-১

সড়ক দুর্ঘটনা চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী চেয়ারকোচ ও মোটর সাইকেল দূর্ঘটনায় আরোহী নিহত ও চালক গুরুত্বর আহত হয়েছে। নিহত যুবকের নাম আবু নোমান (২৫) সে বর্ণিত ইউনিয়নের ফরেষ্ট অফিস পাড়ার মৃত মো: ইদ্রীসের পুত্র এবং গুরুত্বর আহত চালক মো: সাঈদ (২৬) একই এলাকার নুরুল কবিরের পুত্র বলে জানা গেছে।

তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় খুটাখালী পরিষদের পূর্বপাশে মহাসড়কের তত্তাব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে এ দূর্ঘটনা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আবদুর রহমান নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, মোটর সাইকেল আরোহীরা ঐ সময় খুটাখালী থেকে ডুলাহাজারার দিকে যাচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী চেয়ারকোচের ধাক্কায় তারা মহাসড়ক থেকে ছিটকে পাশ্ববর্তী ট্রাকের নিচে চাপা পড়ে।

স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী আবু নোমানের মৃত্যু হয়। মোটর সাইকেল চালক সাঈদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হয়েছে। তবে দ্রুতগামী চেয়ারকোচ শনাক্ত করা যায়নি বলে তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাংবাদিকদের জানান।

স্থানীয়রা মহাসড়কের পাশে তত্তা ব্রীজ এলাকায় যত্রতত্র বালির স্তুপ, টমটম ও বেটারী চালিত রিক্সা রাখার কারণে এ দূর্ঘটনা বলে দাবী করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।