২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারের ইসলামাবাদে বাস-টমটম সংঘর্ষে চালক-যাত্রি নিহত

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওর ইসলামাবাদ খোদাইবাড়ি রাস্তার মাথা এলাকায় সৌদিয়া পরিবহনের বাস ও ইজিবাইকের (টমটম) মুখোমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এদের মাঝে একজন টমটম চালক ও অপরজন যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস ও টমটম জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতরা হলেন- কক্সবাজারের রামুর রশিদ নগর নতুনবাজার এলাকার ওলামিয়ার ছেলে টমটম চালক আবদু রশিদ (২৬), একই উপজেলার ঈদগড়ের ঠুডারবিল এলাকার মৃত আমির হোনের ছেলে বর্তমান কক্সবাজার সদরের ঈদগাঁওর কানিয়ারছড়া বাসিন্দা নুরুল হক (৫৫)। এঘটনায় আশংকাজনক আহত হওয়া অপর টমটম যাত্রীর পরিচয় কেউ দিতে পারেননি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টমটম চালক আবদু রশিদ খুটাখালী থেকে যাত্রী নিয়ে ঈদগাঁও আসছিল। ইজিবাইকটি মহাসড়কের খোদাইবাড়ি রাস্তার মাথা নামক এলাকায় পৌছলে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭১) টমটমকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টমটম চালক আবদুর রশিদ মারা যায়। স্থানীয়রা উদ্ধার করে অপর যাত্রীদের হাসপাতালে নেয়ার পথে মারা যান নুরুল হক।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খাইরুজ্জামান তথ্যের সত্যতা জানিয়ে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ডুলহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়। নিহতদের সুরহতাল রিপোর্ট করে অভিযোগ না করার কথা বলে পরিবারের সদস্যরা মরদেহ গুলো নিয়ে গেছে। ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া জানান, দূর্ঘটনার পরই বাসটি দ্রুত পালিয়ে যায়। ধাওয়া করে চকরিয়া বাস টার্মিনাল থেকে বাসটি ও দূর্ঘটনাস্থল থেকে টমটমটি জব্দ করে ফাঁড়িতে নেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।