২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

কক্সবাজারের অাম্পায়ার শামীমের ভারত সফরে মৈত্রী’০২ এর অভিনন্দন

jahadur-rahaman-samim-pic-cox-1
কক্সবাজারের সন্তান রামুর অন্যতম সামাজিক সংগঠন মৈত্রী’০২ এর কার্যকরী সদস্য বিসিবি’র এ-গ্রেড আম্পায়ার জাহেদুর রহমান শামীম ভারতীয় রাষ্ট্রপতির আমন্ত্রণে ভারত সফরের সুযোগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মৈত্রী’০২।
গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অভিনন্দন জানিয়েছেন মৈত্রী’০২ এর সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক দিবস বৈদ্য।
বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেন, ভারতীয় হাই কমিশনের সার্বিক তত্ত্বাবধান ও রাষ্ট্রপতির আমন্ত্রণে বাংলাদেশের যুব প্রতিনিধি দলের হয়ে কক্সবাজারের সন্তান ও মৈত্রীর সদস্য হিসেবে জাহেদুর রহমান শামীমের ভারত সফরের সুযোগের বিষয়টি মৈত্রীর সকল সদস্যদের কাছে গৌরবের। একজন তরুণ আম্পায়ার জাহেদুর রহমান শামীমকে ভারত সফরের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। আশা করি আম্পায়ার জাহেদুর রহমান শামীম ভারত সফরকালে তিনি বাংলাদেশের হয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখবেন। কক্সবাজার ও মৈত্রী’০২ এর ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
এদিকে, জাহেদুর রহমান শামীম বৃহস্পতিবার রাতে ভারতের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন বলে জানা গেছে। সফরকালে তিনি ভারতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, সংসদ অধিবেশনে যোগদান, ভারতের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন, বাংলাদেশ সম্পর্কে ভারতকে সঠিক ভাবে উপস্থাপন এবং রাষ্ট্রপতির নৈশ ভোজের আমন্ত্রণসহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।
জাহেদুর রহমান শামীম কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকার বাসিন্দা এবং রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০২ এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, মৈত্রী’০২ এর সদস্যরা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা স্ব স্ব ক্ষেত্রে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও সমাজকর্মে বিশেষ অবদান রেখে চলেছেন। এর আগে মৈত্রী’০২ এর সদস্য শেখর বড়–য়া ৩৩তম বিসিএসে (শিক্ষা ক্যাডার) তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এছাড়াও ২০১১ সালে বাংলাদেশ বডি বিল্ডিং প্রতিযোগিতায় দেশসেরা হয়েছিলেন মৈত্রী’০২ এর আরেক সদস্য চেহে রাখাইন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।