১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারের অগ্রগতি ও উন্নয়ন থমকে দিচ্ছে রোহিঙ্গা সমস্যা – শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় এই সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের মানুষকে গলাটিপে মারা। তারা দীর্ঘ ১৬ বছর দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছেন৷ দেশের গণমাধ্যমকে পতিত ফ্যাসিস্টরা নিজেদের খেয়াল- খুশিমতো পরিচালনা করেছেন। তাই আপনাদের উচিত হবে ফ্যাসিজমের সহযোগীদের চিহ্নিত করে গণমাধ্যমে অবাঞ্ছিত ঘোষণা করা। তিনি আরও বলেন, কক্সবাজার একটি পর্যটন রাজধানী। এ এলাকার অধিকাংশ মানুষ পর্যটন ব্যবসা নির্ভর। এই রোহিঙ্গা সমস্যা, কক্সবাজারের স্থানীয় ও পর্যটনের জন্যে হুমকি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, পাবলিক প্রসিকিউটর ও বিএনপি নেতা এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার,জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, কক্সবাজার নিউজ সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুস,

প্রেসক্লাব সদস্য সাংবাদিক আবু সিদ্দিক ওসমানী, রুহুল কাদের বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান , মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ও এডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, জেলা কৃষক দলের আহবায়ক গিয়াস উদ্দিন আফসেল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক নাছির উদ্দিন বাচ্চু সহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিনিয়া শারমিন রিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু , অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুর রশীদ , পাঠাগার ও মিলনায়তন সম্পাদক আনছার হোসেন, নির্বাহী সদস্য আতাহার ইকবাল, শামসুল হক শারেক, এম আর খোকন, এসএম জাফর, মোয়াজ্জেম হোসেন শাকিল প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।