৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজারস্থ পালংখালী সমিতি গঠিত

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারস্থ পালংখালী ইউনিয়ন সমিতি গঠনকল্পে কক্সবাজার জেলা সদরে বসবাসরত পালংখালীবাসীদের নিয়ে এক সভা কক্সবাজার শহরের একটি হোটেলের হল রুমে শনিবার ১২ অক্টোবর সন্ধ্যায় অনুষ্টিত হয়।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট আবদুল মন্নানের সভাপতিত্বে ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় পালংখালী ইউনিয়ন ও সমিতির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন-সাংবাদিক নুরুল আমিন সিদ্দিক, অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজ, সাংবাদিক এইচ.এম এরশাদ, এডভোকেট রেজাউল করিম, এবিসি সুমন, মোঃ নুর, সাংবাদিক আমিনুল হক আমিন, সেলিম জাহাঙ্গীর মেম্বার, কফিল উদ্দিন, প্রফেসর ছৈয়দ নুর প্রমূখ। সভায় পালংখালীর আরো অনেকে বাসিন্দা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সবার সিদ্ধান্তক্রমে এডভোকেট আবদুল মন্নান’কে আহবায়ক , এম. মোকতার আহমদ যুগ্ম আহবায়ক ও আলী আহমদ’কে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট একটি আহাবায়ক কমিটি গঠন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।