৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

দুদকের সাথে এমপি কমলের বৈঠক

কক্সবাজারবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান

নীতিশ বড়ুয়া,রামুঃ কক্সবাজার শহর ও ঝিলংজাবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। কক্সবাজারে চলমান উচ্ছেদ আতংকের প্রেক্ষিতে গতকাল বুধবার (৬ ফেব্রুয়ারী) এমপি কমল দুদকের ঢাকাস্থ কার্যালয়ে দুদকের ডিজি’র সাথে এক বৈঠক করেন। বৈঠকে তিনি যাচাই-বাছাই না করে উচ্ছেদের কথা তোলে ধরেছেন। কক্সবাজারের ফাতের ঘোনা, জেল গেইট ও লারপাড়ায় যে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তাতে প্রায় ৮০ ভাগ নিরপরাধ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেছেন, যারা পাহাড় কেটেছে তাদের পক্ষে আমার সমর্থন নাই। যারা ঝুকিপুর্ন স্থানে বসবাস করছে তাদেরকে নোটিশ সাপেক্ষে উচ্ছেদ করা যেতে পারে। কিন্তু ওই এলাকার অধিকাংশ মানুষ ৪০/৫০ বছর ধরে বসবাস করে আসছে। তাদেরকে উচ্ছেদ না করে জমিগুলো তাদের নামে বন্দোবস্ত দেয়ার দাবী জানিয়েছেন এমপি কমল।
তিনি বলেন, জমিগুলো বসবাসরত মানুষের নামেই বন্দোবস্ত করা হবে। কোন বিত্তবানকে হোটেল-মোটেল করার জন্য বরাদ্ধ দেয়া হবেনা।
বৈঠক শেষে দুদক কার্যালয়ের সামনে এক প্রেস বিফিং এ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। তিনি কক্সবাজার শহর ও ঝিলংজাবাসীকে উচ্ছেদ আতংকে না ভোগার আহবান জানিয়ে বলেছেন, বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি সদয় আছেন।
কক্সবাজারবাসীকে এমপি কমল বলেন, আমার ভুমিকা আজীবন গরীব, অসহায় মানুষের পক্ষে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা- পুনর্বাসন ছাড়া কোন বসতি উচ্ছেদ হবেনা। তিনি কক্সবাজারবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পাশে থাকার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।