৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজারকে ক্রীড়ার জন্য সর্বপ্রথম প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম বলেছেন, সীমিত সম্পদ ও সামর্থ্য ব্যবহার করে আমাদের বেশি সফলতা অর্জনের দিকে নজর দিতে হবে। ক্রীড়া স্থাপনা নির্মানে সব সময় দীর্ঘ মিয়াদী পরিকল্পনা নিচ্ছে বর্তমান সরকার। যার কারনে ক্রীড়া ক্ষেত্রে এখন সফলতাও অনেক বেশি। আর কক্সবাজারকে ক্রীড়ার জন্য সব ছেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সরকার প্রধান সহ সকলের আগ্রহে এখানে যেই ক্রীড়া পরিবেশ গড়ে উঠছে তাতে খুব অল্প সময়ের মধ্যে কক্সবাজার কে সারা বিশ্ব নতুন ভাবে চিনতে পারবে। এবং এর মাধ্যমে প্রচুর বৈদেশি মুদ্রাও আয় হবে।
তিনি গতকাল কক্সবাজার স্টেডিয়াম পরিদর্শন কালে এসব কথা বলেন এসময় তিনি কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের বাকি গ্যালারী নির্মান এবং একটি মডেল ইনডোর স্টেডিয়াম নির্মাানের প্রত্যয় ব্যাক্ত করেন।
এ সময় ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব খেলাধুলায় সচল রাখা এবং বেশ কয়েক টি খেলায় জাতীয় ভাবে সফল হওয়ায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানান। তিনি সাথে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মোঃ ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আশোক কুমার বিশ্বাষ। পরে সচিবগন কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রীকেট স্টেডিয়াম এবং কবিতা চত্তর এলাকায় বীচের পাশে সব ধরনের বীচ নির্ভর খেলার আয়োজনের জন্য একটি নির্ধারিত জমি পরিদর্শন করেন। এতে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য জসিম উদ্দিন, একেএম রাশেদ হোসাইন নান্নু, শাহিনুল হক মার্শাল, জেলা ক্রীড়া নাজিম উদ্দিন ভুইয়া প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।