২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ওয়ার্ল্ড স্টেটের ইন্টারনেট জরিপে এশিয়ায় ৫ম বাংলাদেশ

কক্সবাজারসময় ডেস্কঃ দেশে দ্রুত বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা। এক্ষেত্রে ব্যবহারকারী জনসংখ্যার আকারের দিক থেকে এশিয়ায় পঞ্চম স্থানে বাংলাদেশ। রবিবার প্রকাশিত ইন্টারনেট ওয়ার্ল্ড স্টেটস নামক সংস্থ্যার জরিপে একথা জানানো হয়।
জরিপে বলা হয়, ২০১৭ সালের ডিসেম্বরের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। অথচ ২০০০ সালে এ সংখ্যা ছিল মাত্র এক লাখ।
তালিকায় এশিয়ার সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবকারীর বসবাস চীনে। দেশটিতে। দেশটিতে ৭৭ কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। চীনের পরে অবস্থান ভারতের। তালিকার তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও জাপান।
ওয়ার্ল্ড স্টেট বলছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ৪৮.৪ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তালিকার শীর্ষে থাকা দেশ চীনে এ হার ৫৫.৮ শতাংশ।
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে বর্তমানে ৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন বলে জানিয়েছে ইন্টারনেট ওয়ার্ল্ড স্টেট সংস্থা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।