২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ওসি যখন শিক্ষকের ভূমিকায়!

রায়হান সিকদার,লোহাগাড়াঃ পুলিশের গতানুগতিক ধারার বাইরে এসে একজন দক্ষ ও পারদর্শী শিক্ষকের মতো লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে ক্লাস নিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় ইংরেজী,সামাজিক বিজ্ঞান ও ইতিহাসসহ বিভিন্ন বিষয় সম্পর্কে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের প্রাথমিক ধারণা দেন তিনি। ছাত্রছাত্রীরাও তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন।তাকে দেখে মনে হচ্ছিল তিনি পেশায় একজন শিক্ষক।৩মার্চ রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সুখছড়ি উচ্চ বিদ্যালয়ে এসে ক্লাস নেন ওসি সাইফুল ইসলাম। এ সময় তিনি স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক ও মূল্যবোধ সম্পর্কেও বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বাল্যবিয়ে, ইভটিজিং বিষয়ে দেড় ঘণ্টাব্যাপী কথা বলেন।তিনি বলেন,
আমরা অন্ধকারের জীবন চাই না, আমরা তোমাদেরকে আলোকিত মানুষ হিসেবে দেখতে চাই। আলোকিত মানুষ হতে হলে শুধু পাঠ্যপুস্তকের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না।তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।
এছাড়াও স্কুলে আসা-যাওয়ার সময় কোনো ইভটিজিংয়ের শিকার হতে হয় কিনা সে বিষয়ে ছাত্রীদের কাছে জানতে চান ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। পাশাপাশি সামাজিক ও পারিবারিক যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগের জন্য সকল শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি।
ক্লাস নেওয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ ইয়াকুব ও থানার এসআই অজয় দেব শীল উপস্হিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।