২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ওশান প্যারাডাইস চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

OPL T-20 Pic 27 May
কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইস’র কর্মজীবিদের নিয়ে নয়দিন ব্যাপী চেয়ারম্যান কাপ ওপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ শুরু হয়েছে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লাগোয়া পর্যটন গলফ মাঠে বুধবার (২৭ মে) বিকেলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্টের চেয়ারম্যান লায়ন এম.এন করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর, পর্যটনের কক্সবাজার ম্যানেজার জালাল উদ্দিন আহমেদ ও হোটেল’র আরএম শাহেদ আলম।
উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আহবায়ক কমিটির সদস্য ও আরডিএম মজিদুল আলম মাজেদ, এফএন্ডবি ম্যানেজার মাহবুবুল আলম, মানবসম্পদ ইনচার্জ আবদুল মোতালেব, ফাইন্যান্স ম্যানেজার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাফিউল হোসাইন, জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীরসহ হোটেল’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
আয়োজিত টুর্নামেন্টে হোটেলে কর্মরত বিভিন্ন বিভাগের দু’শতাধিক কর্মজীবি ক্যাপ্টেন কক্স, ইনানী, শাহ সূজা ও আরাকান নামে চার দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় টিম ইনানী বনাম আরাকান দল। ৭ উইকেটে জয়লাভ করে শুভ সূচনা করেছে আরাকান দল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।