৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ওবায়দুল কাদের এমপিকে শুভেচ্ছা জানালেন চকরিয়া উপজেলা অা.লীগ

picsart_1480594711008
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের উদ্যেশ্য করে বলেছেন, জনগনকে হৃদয় থেকে ভালবাসতে শিখুন। জনগনের কল্যানে উন্নয়নের কাজ করুন। তা না হলে ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেবে জনগন। দলকে সুসংগঠিত করুন, দলের মধ্যে অন্তর কলহ যেন না থাকে। তিনি ৩০ নভেম্বর বান্দরবানের পর্যটন স্পট চিম্বুক পাহাড়ের চূড়ায় বান্দরবান জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পৌর মেয়র ইসলাম বেবী’র সঞ্চলনায় অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুল হক।
কর্মী সমাবেশের পূর্বে চিম্বুক রেস্ট হাউজে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাত করেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য বরইতলীর সাবেক ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ‘৯০ দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র গণআন্দোলনের সাবেক ছাত্র নেতা সরওয়ার আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, উপজেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি সিনিয়র সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক মিজবাউল হক, ফাঁসিয়াখালীর সভাপতি শাহাব উদ্দিন মেম্বার, হাসান প্রমুখ। সাক্ষাতের সময় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চকরিয়া উপজেলা আওয়ামীলীগ নেতাদের কথা মনোযোগ সহকারে শুনেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।