৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ওবামাকে ফিরিয়ে না দিলে মিয়োশী হতেন ফার্স্ট লেডি


মিশেলকে বিয়ে করার আগে অন্য এক নারীর প্রেমে পড়েছিলেন বারাক ওবামা । কিন্তু ওবামাকে ফিরিয়ে দিয়েছিলেন সেই নারী। তার নাম হচ্ছে শিলা মিয়োশী জ্যাগা। তখন যদি তিনি ওবামার প্রস্তাব গ্রহণ করতেন তাহলে মিস মিয়োশীই হতেন ফার্স্ট লেডি।

এটি আশির দশকের মাঝামাঝি ঘটনা। তখন শিকাগোতে ওবামা বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত ছিলেন। সেসময়ই শুরু হয় প্রেমের।শিলা মিয়োশীর প্রতি ওবামা এতটাই অনুরক্ত হয়ে পড়েন যে সম্পর্ক শুরুর কিছুদিনের মধ্যেই তিনি বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তখন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মিয়োশী।

এ বিষয়ে মিয়োশী বলেন, তখন তার বয়স ২৩ এবং তার বাবা-মা চাননি এত অল্প বয়সে তাদের মেয়ের বিয়ে হোক। এখন তার বয়স ৫৩। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি।

বারাক ওবামার নতুন এক জীবনী গ্রন্থে এই প্রেমের সম্পর্ক প্রকাশিত হয়েছে। ‘মেকিং অব বারাক ওবামা’ শিরোনামে বইটি লিখেছেন ডেভিড গ্যারো।

শিলা মিয়োশীল সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই মিশেলের প্রেমে পড়েন ওবামা। সূত্র: বিবিসি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।