মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ওআইসি মহাসচিব আজ উখিয়া আসছেন

শেয়ার করুন

৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি মহাসচিব আজ শুক্রবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে আসছেন। কুতুপালং এলাকায় নিবন্ধিত, অনিবন্ধিত ও সাম্প্রতিক সময়ে প্রতিবেশী মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে এসে আশ্রয় নেয়া এক লক্ষ রোহিঙ্গা মুসলমানের অবস্থান।

এসব রোহিঙ্গাদের অবস্থা দেখা ও তাদের পরিস্থিতি জানতে এবং এসব রোহিঙ্গাদের সহানুভূতি, সহমর্মিতা জানাতে তিনি আসছেন বলে জানা গেছে। ওআইসি মহাসচিব বুধবার রাতে চার দিনের সফরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকা আসেন।

গতকাল বৃহস্পতিবার ওআইসি মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল ওথাইমিন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলো মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। সামনের দিনগুলোতে কিভাবে অগ্রসর হওয়া যায় সে বিষয়ে তিনি মিয়ানমারকে একটি রোডম্যাপ বা কর্মসূচী দেওয়ার কথা বলেন। তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, এটি গোটা মুসলিম বিশ্বের সমস্যা।

তাই তাদেরকে শুধু মানবিক সাহায্য নয়, তাদের রাজনৈতিক সমস্যা সমধানের জন্যও আমাদের কাজ করতে হবে। ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে, কারন তাদের দেশ মিয়ানমার। আমরা এটি সমর্থন করি।

তিনি আজ উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরনার্থীদের অবস্থা সরজমিনে দেখতে এবং তাদের সঙ্গে ওআইসির একাত্বতা প্রদর্শনের জন্য আজ শুক্রবার সকালে আসার কথা রয়েছে।

শেয়ার করুন