মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

এস.এ টিভির চতুর্থ বর্ষপূর্তি বৃহস্পতিবার

শেয়ার করুন

 


তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর স্যাটেলাইট চ্যানেল এস.এ টিভির চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পর্দাপন উৎসব কাল বৃহস্পতিবার। এ উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ১৯ জানুয়ারী সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হবে। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মরণীস্থ কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এরপর আলোচনা সভার মধ্যদিয়ে চ্যানেলটির বর্ষপূর্তি উৎসবের সমাপ্তি ঘটবে।
এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন এস.এ টিভি কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার বার্তা সম্পাদক আহসান সুমন।
প্রসঙ্গত, বর্ষপূর্তি উপলক্ষ্যে ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চ্যানেলটি বিশেষ অনুষ্ঠান প্রচার করছে।

শেয়ার করুন