২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এস এম ফেরদৌসের ইন্তেকালে উখিয়া উপজেলা বিএনপির শোকবার্তা

সংবাদ বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামু উপজেলা শাখার সভাপতি ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস গতকাল কক্সবাজার শহরে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭:৩৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। এস এম ফেরদৌস এর এই মর্মান্তিক ও হৃদয়বিদারক অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী।
আজ এক শোকবার্তায় উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন , “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন এর একনিষ্ঠ অনুসারী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রামু উপজেলা শাখার সভাপতি ও খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকার জন্য সংগঠনের নেতাকর্মীরা তাকে সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্তবাসী করেন।”

উপজেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক শোকবার্তায় মরহুম এস এম ফেরদৌস এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উখিয়া উপজেলা বিএনপির সহ দফতর সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোকবার্তা প্রেরণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।