১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

এসএ টিভিতে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া সম্পর্কে প্রচারিত মিথ্যা প্রতিবেদনের তীব্র প্রতিবাদ

গত ১৭ আগস্ট ২০২০ ইং তারিখ দুপুর ১টা ৪২ মিনিটে এসএ টিভির সংবাদে আমার সম্পর্কে প্রচারিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করছি আমি জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম। আমার সম্পর্কে প্রচারিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। প্রতিবেদনে বলা হয়েছে-আমি বরখাস্ত হয়েও চাকরিতে বহাল তবিয়তে থাকার বিষয়টি হাস্যকর। আমি বরখাস্ত নই এবং বিধি মোতাবেক নিয়মিতভাবে চাকুরি করে যাচ্ছি। জেলা স্যানিটারী ইন্সপেক্টর হিসেবে পার্বত্য জেলা বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত থাকাকালীন সময়ে খাতা-কলমে সহকর্মীকে হয়রানি, বিস্ময়করভাবে বিভাগীয় স্বাস্থ্য তত্ত্বাবধায়ক হিসেবে পদোন্নতির বিষয়টি মোটেই সঠিক নয়। আমি জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম পদে কর্মরত আছি। স্থায়ী ঠিকানা জালিয়াতির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমি পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থায়ী বাসিন্দা ও ধমীয় পরিচয়ে পার পাওয়ার চেষ্টার অভিযোগ সাম্প্রদায়িকতা ছড়ানো ছাড়া আর কিছুই নয়। আমি বিভাগীয় প্রার্থী হিসেবে স্যানিটারী ইন্সপেক্টর পদে নিয়োগপ্রাপ্ত। কোভিড-১৯ মোকাবিলাসহ আমার সফল কর্মকান্ডে একটি মহল ঈর্ষাণি¦ত হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত থেকে সরকারের বিভিন্ন দপ্তরে নামে-বেনামে অভিযোগ দিলেও তদন্তের মাধ্যমে সকল অভিযোগ একের পর এক মিথ্যা প্রমানিত হয়েছে। এ ধরণের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, অন্যথায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

নিবেদক
(সুজন বড়ুয়া)
জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক
সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।