৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারী

images-10
আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। দুই পরীক্ষার মধ্যে বিরতিও থাকছে। মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামত নেয়া হয়। প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও, তা আর হচ্ছে না। দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে।

সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি ও মাদরাসা বোর্ডের দাখিলের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। এসএসসিতে আগামী ১১ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১২ থেকে ১৬ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে।

মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১১ মার্চ। ১৫ মার্চ থেকে ১৯ মার্চের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা বলা হয়েছে।

পরীক্ষা সকাল ১০ থেকে ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নিচে সময়সূচি দেওয়া হল:-
received_1826351524289747
received_1826351520956414

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।