১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এসএসসির খাতা মূল্যায়নের পদ্ধতি সময়োপযোগী : প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করেছে। এবার খাতা মূল্যায়নের পদ্ধতিতে একটু ভিন্নতা আনায় সামগ্রিকভাবে পাসের হার কমেছে। তবে এ পদ্ধতি প্রয়োজনীয় ও সময়োপযোগী।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। তিনি সময়মত পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে তার সরকারের বিভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে ডিজিটাল করেছি। মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যবস্থা করেছি। শিক্ষকদের ট্রেনিং দিয়েছি। বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিলের ব্যবস্থা করেছি। এ সব কারণে দিন দিন শিক্ষাক্ষেত্র এগিয়ে যাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘দারিদ্রমুক্ত দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই আমরা শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছি।  আমাদের ছেলে-মেয়েরা অত্যান্ত মেধাবী। তারা পরীক্ষায় ফেল করুক তা আমরা চাই না। একটু পড়ালেখা করলেই সবাই পাস করবে। যারা এ বছর পাস করতে পারেনি ধর্য্য না হারিয়ে আগামী বছর ভালভাবে পরীক্ষা দেবে।’

তিনি বলেন, ‘ছেলেদের তুলনায় মেয়েরা একটু এগিয়ে আছে। আমি ছেলেদের বলব-তোমাদের পিছিয়ে থাকলে চলবে না। ভালভাবে পড়ালেখা করে সমান তালে এগিয়ে যেতে হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।