৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এসএসসির উত্তরপত্র পুন:মূল্যায়নে ৩০ হাজার আবেদন

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে উত্তরপত্র পুন:মূল্যায়নের জন্য ৩০ হাজারেরও অধিক পরীক্ষার্থী আবেদন করেছে। সর্বাধিক আবেদন পড়েছে গণিত ও ইংরেজি বিষয়ে।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহিদুল ইসলাম। বোর্ড সূত্রে জানা যায়, এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০টি শিক্ষা বোর্ডের গড় পাসের হারের দিক দিকে কুমিল্লা বোর্ডের স্থান ছিল সর্বনিম্ন। এ বিপর্যয়ে বোর্ড কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে চরম সমালোচনার ঝড় উঠে।
ফল চ্যালেঞ্জ করে এ বছর ৩০ হাজার ২৪০জন পরীক্ষার্থী ৬৪ হাজার ৮৮৯টি বিষয়ের উত্তরপত্র পুন:মূল্যায়নের জন্য আবেদন করেছে। এর মধ্যে গণিতে আবেদন করেছে ৭ হাজার ৬৭জন এবং ইংরেজি বিষয়ে ৪হাজার ৪৫৯জন। এই দুটি বিষয়ে ফেল করেছিল ৬০ হাজার ২৯৫জন। গত ৫মে থেকে পরীক্ষার্থীরা অনলাইনে এসব আবেদন করেছিল।
পুন:নিরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ৩০মে। কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সহিদুল ইসলাম জানান, কেউ কেউ ১ নম্বরের জন্য ফেল করায় বোর্ড কর্তৃপক্ষের সমালোচনা করছে, কিন্তু এ বিষয়টি সবার জানা দরকার প্রতিটি উত্তরপত্র ও ব্যবহারিকে আলাদাভাবে পাস করতে হয়, তাই কেউ ১ নম্বরের জন্য ফেল করলে কিংবা জিপিএ-৫ না পেলে এতে পরীক্ষকদের ১ নম্বর অনুকম্পা নম্বর দেয়ার কোন সুযোগ নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।