১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এসএসসি’তে পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ

১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ ভাগ।

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই অনুলিপি তুলে দেন। সেখানে শিক্ষামন্ত্রী ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী জানান, নতুন পদ্ধতি খাতা মূল্যায়নের কারণে অন্যান্য বছরের তুলনায় পরীক্ষায় পাসের হার কিছুটা কমেছে।

এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৬৯। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৬.২০। এ ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩. ৯৮। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.২৬। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৩ জন শিক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের ৫৯.০৩। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৭.২৪। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন পরীক্ষার্থী।

এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি, শেষ হয় ২ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় এবারও ৬০ দিনের মধ্যে ফল প্রকাশিত হচ্ছে।

২৮ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।