২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এমপি সালাউদ্দিনের ষষ্ঠ গুম দিবসে সৌদি আরবে দোয়া মাহফিল

বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দীন আহমদের ষষ্ঠ গুম দিবস উপলক্ষে দোয়া মাহফিল করেছে প্রবাসী কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ-সৌদিআরব শাখা।
ঐক্য পরিষদের আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০ দলীয় জোট ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্রের দায়িত্ব পালনকালে ২০১৫ সালে ১০ মার্চ আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র মুখোশধারীদের হাতে সালাহউদ্দিন আহমদ অপহৃত হন।
দীর্ঘ ৬২ দিন গুম করে রাখার পর ১২ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে তার সন্ধান পাওয়া যায়। সালাউদ্দিন আহমেদকে হত্যা করার মাধ্যমে দেশের একটি সম্ভাবনাকে চিরতরে বিদায় দিতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। মহান আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন পরিষদের সদস্যসচিব এইচ এম ওসমান গনী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরিদুল আলম ফরিদ, সৌদি আরব প্রবাসী রামু উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আয়ুব, সৌদি আরব প্রবাসী কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক ফজল কাদের, কাসেম আহমদ।

উপস্থিত ছিলেন -একরামুল হক, আব্দুল হামিদ, তৌহীদুল ইসলাম সিকদার, তৌহিদুল ইসলাম, মনজুর আলম, সাইফুল ইসলাম, আবু তৈয়ব, লুৎফুর রহমান, রুবেল, আবুল হোসেন।

সূত্রঃ সিবিএন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।