মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

এমপি বদির মুক্তির দাবীতে পালংখালীতে গণসমাবেশ

শেয়ার করুন

SAMSUNG CAMERA PICTURES
পালংখালী ইউনিয়ন আ’লীগ কর্তৃক আয়োজিত বিশাল গণসমাবেশে বক্তারা বলেন, এমপি বদি এমন কোন অপরাধ করেনি যার জন্য তাকে ৩ বছর কারান্তরীন থাকতে হবে। বক্তারা বলেন, আইনী লড়াইয়ের মাধ্যমে তিনি অচিরেই মুক্ত হয়ে এলাকার জনগণের মাঝে ফিরে আসবেন। গতকাল বুধবার বিকাল ৪ টায় পালংখালী স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, পালংখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি এম এ মনজুর। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, কক্সবাজারের নামী-দামি হোটেলে অবস্থান করে কারা ইয়াবার চালান পাচার করছে তা আমাদের ভাল করে জানা আছে। তিনি বলেন, উখিয়া-টেকনাফের সাধারণ জনগণের মাঝে এমপি বদি যে স্থান করে নিয়েছে তা থেকে কখনো কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবে না। কারো যদি এমপি হওয়ার স্বাদ থাকে তাহলে এমপি বদির আর্শীবাদ নিয়ে মাঠে নামতে হবে। গণসমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সহ-সভাপতি আহমদ উল্লাহ সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমদ সওদাগর, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকের হোছাইন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবু, শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন জুয়েল, সাবেক কৃষকলীগ সভাপতি কাজী আকতার উদ্দিন টুনু, আ’লীগ নেতা হাফেজ কলিম উল্লাহ, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুন। অনুষ্ঠান পরিচালনা করেছেন পালংখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের ভুট্টো।

শেয়ার করুন