৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এমপি বদির মুক্তির দাবীতে উখিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

received_1820565228201710
উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদির মুক্তির দাবীতে শনিবার বিকাল ৪ টার দিকে উখিয়ার প্রধান সড়কে নারী পুরুষ সম্মিলিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একরাম মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, উখিয়ার গণমানুষের জনপ্রিয় জননেতা এমপি বদিকে কারান্তরীন রেখে পুরো উখিয়াবাসীকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। দেশের একজন নি:স্বার্থবান, গরীবদরদী ও দানবীর খ্যাত এ নেতার মুক্তির দাবী নিয়ে ঘরের গৃহিনীরা রাজপথে নেমেছে। বক্তারা অবিলম্বে এমপি বদির মুক্তির দাবী জানিয়ে বলেন, তাকে যদি নি:শর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে উখিয়া টেকনাফের মানুষ শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে এমপি বদিকে মুক্ত করে আনবেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা এমপি বদির যাবতীয় কার্যক্রম গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুণ:তদন্তের দাবী জানিয়েছেন। বদি মুক্তি পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বদি মুক্তি পরিষদের আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সহ-সভাপতি অহিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সরওয়ার কামাল পাশা, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোছাইন মিথুন, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন সুজন, উপজেলা আ’লীগের নেতা রিয়াজুল হক রিয়াজ, যুবলীগ নেতা মাসুদ আমিন শাকিল প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।