২৭ মে, ২০২৬ | ১৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

এমপি বদির মুক্তির দাবিতে কুতুপালংয়ে মানববন্ধন

received_1825907054334194
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির আইনী প্রক্রিয়ায় দ্রুত মুক্তির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় ও কুতুপালং গ্রামের সর্বস্তরের জনগন। মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়রাম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
মানবন্ধনোত্ত সমাবেশে বক্তারা অবিলম্বে এমপি বদিকে আইনী প্রক্রিয়ায় দ্রুত মুক্তির দাবী জানান।
বক্তারা মনে করেন এমপি বদি কোন দুর্নীতি করেননি। তিনি গরীবের বন্ধু ও আধুনিক উখিয়া-টেকনাফের রূপকার। তার অনুপস্থিতিতে উন্নয়ন কর্মকান্ড স্থবির হয়ে পড়েছে।
received_1825906884334211
তাই অবিলম্বে এমপি বদিকে মুক্তি দিয়ে ধারাবাহিক উন্নয়নকে এগিয়ে নেয়ার সুযোগ দেয়ার আহবান জানান।
উখিয়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কুতুপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বখতিয়ার আহমদ, উখিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য সরওয়ার কামাল পাশা, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান, সহকারী শিক্ষক রাহুলু বড়ুয়া, ইউপি সদস্য আবদুর রহিম, ইকবাল উদ্দুন, কুতুপালং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি অরবিন্দু বড়ুয়া, কুয়েত প্রবাসী আওয়ামীলীগ নেতা কবির আহমদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।