১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

এমপি বদির দাবিতে উখিয়া-টেকনাফের মানুষকে প্রধানমন্ত্রীর সহায়তার ঘোষনা

সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাশের ৫ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১৫ হাজার স্থানীয় জনগনকে সরকার সার্বিক সহযোগীতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির দাবির পরিপেক্ষিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।

সংসদে প্রশ্নত্তোর পর্বে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা বিপুল পরিমান রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য উখিয়া-টেকনাফের সাধারন মানুষ নানা দুর্ভোগের সম্মুখীন হচ্ছে। রোহিঙ্গাদের কারনে উখিয়ার রাজাপালং, ফালংখালী, হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের ১৫ হাজার দরিদ্র মানুষ ক্ষতি গ্রস্থ হয়েছে। রোহিঙ্গাদের কারনে ১৫ হাজার মানুষের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে। তাই ভূক্তভোগী ১৫ হাজার পরিবারকে মাসিক ২০ কেজি করে চাল দেয়ার দাবি জানান এমপি বদি।

 

এমপি বদির দাবির পরিপেক্ষিতে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি যে প্রশ্নটি করেছেন তা যৌক্তিক। রোহিঙ্গাদের কারনে উখিয়ে ও টেকনাফের অনেক মানুুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশেষ করে দরিদ্র মানুষ যারা বিভিন্ন ভাবে পতিত ও খাস জমিতে চাষাবাদ করে জীবন নির্বাহ করতো তারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এই সব মানুষকে সরকার খাদ্য সহায়তার পাশাপাশি চিকীৎসা সহ অন্যান্য সকল সহযোগীতা প্রদান করবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে উদারতা ও সার্বিক সহযোগীতার প্রদানের জন্য উখিয়া-টেকনাফের মানুষকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।