২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এমপি বদির জামিন শুনানি দুপুরে

bodi mp ukhiya
দুর্নীতির মামলায় নিম্ন আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় এমপি আব্দুর রহমান বদির জামিন আবেদনের শুনানি আজ বুধবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ সময় ঠিক করেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১০ নভেম্বর নিম্ন আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন এমপি বদি। একই সঙ্গে জামিন আবেদনও করেন তিনি।

গত ২ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার সংসদ সদস্য আব্দুর রহমান বদির তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে এমপি বদির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৪ সালের ২১ আগস্ট অভিযোগপত্র দেয় । এতে বলা হয়, সার্বিক তদন্তে আবদুর রহমান বদি তার জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন। এ ছাড়া ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনায় দেখা গেছে তার সম্পদের পরিমাণ ৩৫১ গুণ বৃদ্ধি পেয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।