১০ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৭ মাঘ, ১৪৩২ | ২১ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

এমপি নজরুলের সাথে যুবলীগ নেতাদের সাক্ষাত

বেসামরিকsatkania-pic-06-11-16 বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ও চন্দনাইশ সাতকানিয়া আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ বিরোধী চক্রান্ত কারীদের সকল সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দেশের যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর যুবকদের সংগঠিত করতে ব্যাপক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সকল গ্রামে যুবলীগকে শক্তিশালী করতে হবে। যাতে করে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশের হতদরিদ্র জনগোষ্টিসহ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে পারি। গতকাল রবিবার সন্ধ্যায় উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা আওয়ামী যুবলীগের সভাপতি আ স ম ইদ্রিচ ও সাধারণ সম্পাদক ওসমান আলীর নেতৃত্বে যুবলীগ নেতারা তার সাথে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এলাকার হতদরিদ্র জনগোষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ১০ টাকা কেজিতে চাউল বিতরণ করছে। এলাকার জনসাধারণ এর সুফল পেতে শুরু করেছে। এলাকার রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নর সাধিত হচ্ছে। আগামীতে সারা দেশে কাঁচা রাস্তা খুজেঁ পাওয়া যাবেনা। প্রতিটি গ্রামে সড়কের উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থা রাখতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।