মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

এমপি জাফর আলমকে অপপ্রচারে কক্সবাজার জেলা পরিষদ সদস্যদের যৌথ বিবৃতি

শেয়ার করুন

বার্তা পরিবেশক :

চকরিয়া–পেকুয়ার দীর্ঘ ৪৩ বছর পর নৌকা প্রতীক নিয়ে জনাব জাফর আলম সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির দূর্গ তকমাপাওয়া সেই চকরিয়া–পেকুয়ার রাজপথ তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এখন “জয় বাংলা” শ্লোগানে মুখরিত। তাঁর নিত্য জনসভাগুলোজনসমুদ্রে পরিণত হওয়া ছাড়াও সর্বোপরি কক্সবাজার–১ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শক্ত ঘাঁটি হিসেবেআলোচিত হচ্ছে।

জনাব জাফর আলম এমপি যখন তাঁর দৃঢ় ও যোগ্য নেতৃত্বে এই জনপদে আওয়ামী দূর্গে পরিণত করেছে ঠিক তখনই আগামীজাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারো গুটিকয়েক কর্মীবিচ্ছিন্ন নেতা দলে বিভক্তি সৃষ্টির পায়তারা করছে।

তাদের অব্যাহত ষড়যন্ত্রের অংশ হিসেবে জাফর আলম এমপি ও তাঁর পরিবার সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে কয়েকটিসংবাদ মাধ্যমে পেইড নিউজ করিয়ে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাঁর গগনচুম্বী জনপ্রিয়তা ও দলে সুসংহত অবস্থানকে প্রশ্নবিদ্ধকরার হীন প্রচেষ্টা চলছে।

আমরা মনে করি এসব অপচেষ্টা ও অপপ্রচারে সরকার বিরোধী স্থানীয় শক্তির যোগসূত্র থাকতে পারে। জনবিচ্ছিন্ন কোন্দলসৃষ্টিকারী নেতাদের সাথে শিলং কানেকশন আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।

আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে স্বাধীনতার স্বপরে শক্তি তথা নৌকা মার্কার জয়েরধারা অব্যাহত রাখতে জাফর আলম এমপি‘র কোন বিকল্প নাই। আমরা তাঁর বিরুদ্ধে মিথ্যা–ভিত্তিহীন বক্তব্য, অভিযোগ ওপ্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।

তানিয়া আফরিন (সংরক্ষিত নারী সদস্য ৩নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান), আলহাজ্ব আবু তৈয়ব– সদস্য (৬নং ওয়ার্ড) ও মোহাম্মদ শওকত হোসেন– সদস্য (৭নং ওয়ার্ড)।

শেয়ার করুন