১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

এমপি জাফরের কাছ থেকে শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা পেল স্মার্ট ব্যাগ ও শিক্ষা উপকরণ

বার্তা পরিবেশক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর ব্যক্তিগত পক্ষ থেকে চকরিয়া শেখ রাসেল স্কুলের ২০০ এর বেশি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিনামূল্যে স্মার্ট স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ।

স্কুল কর্তৃপক্ষ বলছেন- বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের দিন থেকেই শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা এই স্মার্ট ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে আসতে পারবে। এজন্য আগেরদিন স্কুলব্যাগ এবং শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল দশটার দিকে চকরিয়া পৌরসভার মগবাজারস্থ চকরিয়া শেখ রাসেল স্কুলে আনুষ্ঠানিকভাবে এই স্মার্ট স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ হস্তান্তর করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি ও তরুণ উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিন।
শেখ রাসেল স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তানিয়া আফরিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ উদ্যোক্তা তানভীর আহমদ সিদ্দিকী তুহিন জানান- স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরও স্মার্ট হতে হবে। এজন্য শেখ রাসেল স্কুলের শিক্ষার্থীরা একেকজন স্মার্ট শিক্ষার্থী। সেভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে নানামূখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।