৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

এমপি কমল ক্ষুব্ধ নেতাকর্মীর কাছে ক্ষমা চাইলেন

কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছেন।

রোববার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে পৌর আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে আলোচনায় সভায় এমন ঘটনা ঘটে।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা জানিয়েছেন, এমপি নির্বাচিত হওয়ার পর সাইমুম সরওয়ার কমল কোনভাবেই কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাথে সমন্বয় করেননি। ফলে পৌর আওয়ামীলীগের নেতা-কর্মীরা এমপি কমলের উপর ক্ষুব্ধ ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভায় তিনি আমন্ত্রিত ছিলেন না। এরপরও তিনি আলোচনায় উপস্থিত হলেন এমপিকে মঞ্চে আহবান করেন। এমপি মঞ্চে গিয়ে বসেন। এর পর তাকে বক্তব্য রাখতে ঘোষণা দিলে এমপি কমল মঞ্চে উপস্থিত অনুষ্ঠান আয়োজনকারি কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি সহ মঞ্চে উপস্থিত অতিথি ও অন্যান্য নেতাদের নাম সম্ভোধন না করায় ক্ষুব্ধ হয়ে উঠেন নেতাকর্মীরা। সবাই এক যোগে হৈ-চৈ করে প্রতিবাদ জানালে এমপি কমল ক্ষমা চান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।