মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

এমপি কমলের নির্দেশে রামু রশিদ নগরে কবরস্থান দখলমুক্ত করার সিদ্ধান্ত

শেয়ার করুন

ramu-pic-kabor-stan
রামু উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন রশিদ নগর ইউনিয়নের থলিয়াঘোনা-নাছির পাড়া-হামিরপাড়ার প্রাচীন কবর স্থান দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রশিদ নগর হোছাইনিয়া এফজখানায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় থলিয়াঘোনা, নাছির পাড়া ও হামিরপাড়া গ্রামের শত শত নারী-পুরুষ উপস্থিত হয়ে এ প্রাচীন কবর স্থান দখলমুক্ত করার দাবী জানান।
এর আগে আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি’র নির্দেশে বিরোধীয় কবর স্থানের জায়গা পরিদর্শন করেন রশিদ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমডি শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন রশিদ নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজল আহাম্মদ বাবুল, আওয়ামীলীগ নেতা মিজানুল করিম, ইউপি সদস্য আবু শাহমা, নুরুল আলম সিকদার, সাবেক মেম্বার মোক্তার আহাম্মদ, মাষ্টার নুরুল হুদা, রশিদ নগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি শাহ জাহান, সহ সভাপতি আলম, তুরাফ আলী, রশিদ নগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নজিবুল আলম নজিব ও ছাত্রলীগ নেতা রাশেদ প্রমূখ।
রশিদ নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমডি শাহ আলম জানিয়েছেন, দীর্ঘ ৪ বছর ধরে কবর স্থানের জায়গা বশির আহাম্মদের দখলে ছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সাইমুম সরওয়ার কমল এমপি’র নির্দেশে মুসল্লিদের সুবিধার্থে এ কবর স্থানটি দখলমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার (১০ নভেম্বর) জায়গা পরিমাপ করে কবর স্থানের সীমানা নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন