২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

এমপিদের ভুয়া আইডি বন্ধ করবে ফেসবুক

Facebook-Lock

বাংলাদেশের জাতীয় সংসদের সব সদস্যদের ভুয়া আইডি বন্ধ করতে ফেসবুক কর্তৃপক্ষ রাজি হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় মন্ত্রণালয়ে সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন। গত ৩০ মার্চ ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

তারানা হালিম বলেন, ‘ফেসবুকে আমাদের সংসদ সদস্যদের নামে ভুয়া ফেসবুক আইডি আছে। আমরা তালিকা পাঠালে ফেসবুক কর্তৃপক্ষ ভুয়া আইডিগুলো বন্ধ করে দেবে। এ জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণলয়ের পক্ষ থেকে স্পিকারের কাছে তালিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি এ তালিকা পাওয়া যাবে তত তাড়াতাড়ি পাঠানো হবে।’

তিনি আরও বলেন, ‘নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ সম্পর্কিত যেকোনো ধরনের পোস্ট আবেদনের প্রেক্ষিতে অপসারণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রাজি হয়েছে। এসব বিষয়ে ফেসবুকে পোস্টদাতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি প্রতিনিধি দল যাবে। আমরা যা চেয়েছি প্রায় সব বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সম্মত হয়েছে। আমরা যদি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে এ সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে প্রয়োজনে তাদের কাছ থেকে যেকোনো সুবিধা পেতে পারি। এখন তারা কতটুকু বাস্তবায়ন করতে তা পর্যালোচনা বিষয়।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।