৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এমন ব্যাটিংয়ের পরও ২ রানের হার

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের ৩৫৪ রানের জবাবে ৩৫২ করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। কাছে গিয়েও ২ রানের জন্য ফসকে যায় অন্যরকম একটি জয়।

বুধবার টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৪ রান করে শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশ। দলের হয়ে সানদুন বিরাক্কদি ৬৭, কুশাল পেরেরা ৬৪, ধনঞ্জয় সিলভা ৫২ আর থিসারা পেরেরা করেন ৪১ রান।

জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। দলের হয়ে সাব্বির রহমান ৭২, মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৭১, মাশরাফি ৫৮, মোসাদ্দেক হোসেন সৈকত ৫৩ আর সৌম্য সরকার ৪৭ রান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।