৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

এবার ৪৭ থেকে পিছিয়ে ৫৯তম শেখ হাসিনা

images_82022
 বরাবরের মতো বিশ্বের ক্ষমতাধর একশ’ নারীর তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তালিকায় শীর্ষস্থানে রয়েছেন জার্মানীর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়েছেন ৫৯তম ক্ষমতাধর নারী। অবশ্য গতবার তার অবস্থান ছিল ৪৭তম।

ফোর্বসের ওয়েবসাইটে মঙ্গলবার ২০১৫ সালের এই তালিকাটি প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস লিখেছে, ২০১৪ সালে স্বল্প ভোটারের অংশগ্রহণে সহিংস নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম মেয়াদে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। পরে ২০০৯ সালে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

টানা দ্বিতীয় মেয়াদে তার জয়ী হওয়া নির্বাচন নিয়ে এতে লেখা হয়, শেখ হাসিনার ওই জয়কে বলা হয় ‘নির্বাচনী প্রহসন’। এছাড়া কেবল ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় নিহত হয় পাঁচ শতাধিক মানুষ।

এতে বলা হয়, জাতিসংঘের আপত্তি উপেক্ষা করে পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা হয়ে যাওয়ার সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি গত ডিসেম্বরে কার্যকর করে হাসিনা সরকার।

ফোর্বস আরো লিখেছে, শেখ হাসিনা ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান যিনি ১৯৭৫ সালে খুন হন।

এবারের তালিকায় মের্কেলের পরেই আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তৃতীয় অবস্থানে আছেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।

ফোর্বসের তালিকায় বিগত ১২ বছরে এবার নিয়ে ১০ বার জায়গা করে নিলেন অ্যাঙ্গেলা মের্কেল। এই ১০ বারের মধ্যে ৯ বারই তিনি প্রথম স্থান দখল করেছেন।

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় এবার নতুন মুখ রয়েছে ১৯টি।

শীর্ষ নিউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।