মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

এবার স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেনি পড়ুয়া মোহাম্মদ হোছাইন সূর্য নামের এক ছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রবিবার (০৪জুন) দুপুরে স্কুল ছুটির পর থেকে নিখোঁজ হয় এই শিশু। পরে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির পর জানা গেঝছ এ শিশুকে স্কুল থেকে ফেরার সময় অপহরণ করা হয়।

মোহাম্মদ হোছাইন সূর্য টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার সোলতান আহমেদের ছেলে।

সোলতান আহমেদ জানিয়েছেন, রবিবার স্কুলে গিয়ে আর ফিরেনি তার ছেলে। তাকে আত্মীয় স্বজনদের বাড়ি ও পরিচিত জনদের বাড়িতে সন্ধানকালে  রাতে দূর্বৃত্তরা মোবাইলে ফোন করে জানিয়েছে তার ছেলেকে অপহরণ করা হয়েছে। ৩০ লাখ টাকা মুক্তিপণ না দিলে ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। বিষয়টি আইন শৃংখলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, রবিবার রাতে জিডি করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফে গেল আট মাসে টেকনাফে ৭০ জন ব্যক্তি অপহরণের ঘটনা ঘটে।

যেখানে গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল, তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন। ২৪ মে টেকনাফ পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ ৩ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখন পুলিশের রিমান্ডে রয়েছে।
এর  মধ্যে গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ জনকে অপহরণ করা হয়। গত শনিবার রাতে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর ৪ জনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছে অপহরণকারীরা।

শেয়ার করুন