২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

এবার মোবাইলও নিষিদ্ধ ওসি প্রদীপের জন্য

মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডে অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশের সঙ্গে কারাগারে আইনজীবী এবং পরিবারের কোনো সদস্য আপাতত দেখা করতে পারছেন না। শুধু তাই-ই নয়, এখন থেকে মোবাইলে কারও সঙ্গে যোগাযোগও করতে পারবেন না তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু।

তিনি জানান, আসামি পক্ষের আইনজীবী ওসি প্রদীপের সঙ্গে দেখা করার সুযোগ বন্ধ হওয়ার পর মোবাইলে যোগাযোগ করার সুযোগ চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনও নাকচ করে দিয়েছেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডিআইজি প্রিজনের রেফারেন্সে কারা কর্তৃপক্ষের একটি চিঠি আদালতে পৌঁছলে আদালত কারাবিধি অনুসরণ করে ওসি প্রদীপের সঙ্গে তার আত্মীয়স্বজন এবং আইনজীবী কাউকে দেখা করতে নিষেধ করে আদেশ জারি করেন।

আত্মীয়স্বজন কিংবা আইনজীবীর দেখা করা বন্ধ হলে আসামিপক্ষ আদালতে মোবাইলে যোগাযোগের অনুমতির আবেদন করেন।

কিন্তু দুর্ধর্ষ সন্ত্রাসী, নৃশংস খুনি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের বিষয়ে কারা কর্তৃপক্ষের যে নীতি রয়েছে- প্রদীপের বিরুদ্ধে মামলা চলমান থাকায় তার বিষয়েও ওই ধারা বলবৎ থাকবে বলে জানান দুদকের আইনজীবীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।